০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হু হু করে বুক : সৈয়দ শাহনুর আহমদ
- Update Time : ০৪:০১:১২ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
প্রতিটি ঘটনার অতীত বৃত্তান্তের
পিছনে কিছুটা গল্প থাকে
গল্পের সরণি কখনো হয় সরু
কখনো কখনো হয় লম্বাটে।
ভালবাসার বৈরী বাতাসের সুরসুরী
বৈতানিক তন্ত্র মন্ত্রের মতো
তেলিমাতিক আদান,অনুমানিক জ্ঞান
মান অভিমান আরো কতো।
বিয়োগ বিধানের স্হায়ী অভিধানে
সংযোগের থাকে কতো পথ
কল্পনা প্রসুত গল্পের অমূল্য অগ্রদূত
যেন নদীবিহীন পানির স্রোত।
সুখানোভব উল্লাসি বর্ণিত ইতিহাস
নিত্য যেন পাচ্ছে হ্রাস
ব্যথাতুর বিবর্তনে কাঁদো কাঁদো মুখ
হু হু করে পাঠকের বুক।
এমনই
এমনই একটি জীবন্ত গল্পের ছবি নিচে
টক মিষ্টি ঝাল মুড়ির মতো
বিরাগ গৃণা সত্তেও হজম করতে হতো
অতীত বর্তমান হয়তো ভবিষ্যতেও।
স্মরণে সদ্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ।



















