হাসিনা এদেশের জনগনকে জুলুম-নির্যাতন করে ঠিকতে পারেনি- ড. আহমদ আব্দুল কাদের
- Update Time : ০২:০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ফ্যাস্টিস্ট হাসিনার পতন ঘটাতে শত শত লোক শহিত হয়েছে। ৩৯ হাজার মানুস পঙ্গু হয়েছে। হাত পা হারিয়ে বিকলাঙ্গ হয়েছে। গুম খুনের শেষ পর্যন্ত এদেশের দামাল ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে রাজত্ব কায়েম ভারতে করেছিল। একনায়কতন্ত্র কায়েমের মাধ্যমে গোটা জাতির বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। হাজার হাজার আলেম ওলামাকে নির্যাতন করেছে। কিন্ত বাংলার দামাল তরুণদের গণঅভ্যুত্থানে ভারতের দালাল হাসিনা অবশেষে দেশ থেকে পালিয়ে ভারতের যেতে বাধ্য হয়েছে।’ ড. আহমদ আবদুল কাদের, অনেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তারা জেনে রাখা উচিত এদেশের মানুষ কখনও ফ্যাসিস্টের ফটোকপিকে ভোট দেবেনা। তাদেরই প্রচেতা ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসে এদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে। কিন্তু তার কোন ষড়যন্ত্র সফল হবেনা। এদের ১৮ কোটির মানুষ সজাগ রয়েছে। বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্টের জন্ম হুক সেটা এদেশের জনগন চায়না। দেশে এখনো হাজার হাজার যুবক বেকার রয়েছে। চুরি ডাকাতি চাঁদাবাজি টেন্ডারবাজিসহ সব অপকর্ম বন্ধ করতে এবং ইসলাম ও দেশ বাচাতে খেলাফত মজলিের প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনের দলের মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমানের সমর্থনে আয়োজিত গণজমাশেতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা পৌর শহরে এই গণজমায়েতের আয়োজন করে উপজেলা খেলাফত মজলিশ। গণজমায়েতে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাও. আব্দুল আহাদ। সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মুনতাসিব আলী। বক্তব্য রাখেন সিলেট জেলার সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগর শাখার সভাপতি হাফিজ মাওঃ তাজুল ইসলাম হাসান, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাও. শিব্বির আহমদ, ছাত্র মজলিশ সিলেট পূর্ব জেলার সভাপতি, সালমান আহমদ, উপজেলা শাখার সহসভাপতি মাও. আলী আহমদ, সুলেমান আহমদ খান, শিপার আহমদ, আনোয়ার হোসেন খান প্রমূখ।

























