১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক করে মরতে না চাইলে হাঁটুন দ্রুতগতিতে!

  • Update Time : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

একটি সরল প্রশ্ন- আপনি কতটা দ্রুতগতিতে হাঁটেন?- এর উত্তর থেকেই বলে দেওয়া যাবে হার্ট অ্যাটাকে আপনার মৃত্যুর ঝুঁকি কতটুকু। যুক্তরাজ্যের নতুন একটি গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে। গত ২১ আগস্ট ইউরোপিয়ান হার্ট জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।
গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা বলেছেন যে তারা একটু ধীর গতিতেই হাঁটেন তাদের হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বেশি ছিল। যারা দ্রুত গতিতে হাঁটেন তাদের তুলনায় এদের মৃত্যু ঝুঁকি ছিল দ্বিগুন। এমনকি কারো শরীরচর্চার অভ্যাস, খাদ্যাভ্যাস, রোগ-বালাই এবং তারা ধুমপান ও মদপান করেন কিনা সেসবও বিবেচনায় না নিয়েও শুধু এই একটি বিষয় থেকেই তার মৃত্যুর ঝুঁকি নির্ণয় করা সম্ভব।
গবেষণায় ৪ লাখ ২০ হাজার মানুষের ওপর ছয় বছর ধরে পর্যবেক্ষণ চালিয়ে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত টানা হয়। গবেষণার শুরুতে তাদের কারোরই হৃদরোগ ছিল না। গবেষণায় অংশগ্রহণকারীদেরকে তাদের নিজেদের হাঁটার গতিকে ‘ধীর’, ‘দৃঢ়/গড়পড়তা’ বা ‘দ্রুত’ এই তিন ক্যাটাগরিতে রেটিং করতে বলা হয়। ওই গবেষণা চলাকালে ৮,৬০০ জন মারা যান। যাদের ১,৬৫০ জনই মারা যান হৃদরোগে।
যারা বলেছেন তারা ধীর গতিতে হাঁটেন তাদের মৃত্যু ঝুঁকি যারা বলেছেন তারা দ্রুত গতিতে হাঁটেন তাদের তুলনায় ১.৮ এবং ২.৪ গুন বেশি ছিল। আর যাদের দেহের ওজন স্বাভাবিকের চেয়ে কম ছিল তাদের বেলায় এই মৃত্যু ঝুঁকি সবচেয়ে বেশি ছিল। ওজন কম হওয়ার মানে হলো তাদের দেহে পুষ্টির ঘাটতি ছিল অথবা বয়স বাড়ার কারণে তাদের মাংসপেশি কমে গেছে।
সূত্র: লাইভ সায়েন্স

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হার্ট অ্যাটাক করে মরতে না চাইলে হাঁটুন দ্রুতগতিতে!

Update Time : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০১৭