হাদীসের দরসে আল্লামা আহমদ শফী ও হুসাইন আহমদ মাদানীর সিনা বরাবর থেকে অল্প বয়সে খেলাফতি!
- Update Time : ০৯:৩১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আল্লামা আহমদ শফী দামাতবারাকাতুহুম বলেন- আমি হাদিসের সবকে হুসাইন আহমদ মাদানী (রহঃ) এর একেবারে সিনা বরাবর বসতাম। এবারত পড়তাম। তখন আমার বয়স একদম কম ছিলো। দাড়িও গজায়নি। অন্যান্য ছাত্ররা আমার প্রতি হিংসা করতো। আমাকে পড়তে দিতো না। বাধা দিতো। বিভিন্ন কিছু করতে চাইতো। তবুও আমিই এবারত পড়তাম। কেউ আমার সাথে কুলিয়ে উঠতে পারতো না।
একবার এক ঘটনা ঘটলো, আমি যেনো এবারত পড়তে না পারি, সেজন্য কিছু ছাত্র আমার কিতাব লুকিয়ে ফেলে। আমি তিন মাস পর্যন্ত কিতাব পাইনি। তবুও আমি হাল ছেড়ে দেইনি। আমি আমার জায়গা থেকে সরে আসিনি। আমার জায়গা দখল হয়ে যাবে এই ভয়ে আমি রুমে যেতাম না। ক্লাসেই রুটি খেয়ে পড়ে থাকতাম। আমি এবারত পড়তাম বলে হুসাইন আহমদ মাদানী আমাকে খুব পছন্দ করতেন। উনি আমাকে অল্প বয়সে খেলাফত দেন।
এনিয়ে পুরো মাদ্রাসায় এক গুঞ্জন শুরু হয়ে যায় যে, হুসাইন আহমদ মাদানী তো অল্প বয়সেই খেলাফত দিয়ে দিচ্ছে। এই গুঞ্জন হুসাইন আহমদ মাদানীর কানেও যায়। উনি একবার সকলকে উদ্দেশ্যে করে বলেন আমি আহমদ শফীকে অল্প বয়সে খেলাফত দিয়েছি। আমি দেখছি সারা বাংলা তার পেছনে পেছনে ঘুরছে। সারা বাংলার মানুষ তাকে মেনে চলছে।
হুসাইন আহমদ মাদানী (রহ.) যেটা দেখছিলেন সেটাই অাজ বাস্তব। সারা বাংলা উনার পেছনে পেছনে ঘুরছে। সারা বাংলার মানুষ অাজ আমিরে হেফাজত আল্লামা আহমদ শফীর পেছনে।





























