১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাওর থেকে এক নবজাতক শিশু উদ্ধার

  • Update Time : ০২:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হাওর থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। ধানক্ষেত থেকে আসা কান্নার আওয়াজ শুনে এক পথচারী তাকে উদ্ধার করেন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে নবজাতকটির বাবা-মা কারা, তা এখনও জানা যায়নি। উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উজ্জ্বলপুর গ্রামের হাওর থেকে কান্নার শব্দ শুনতে পেয়ে এগিয়ে যান এক পথচারী। তিনি ধানক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করেন। পরে অসুস্থ নবজাতকটিকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। জানা গেছে, হাসপাতালে নবজাতকটিকে সেবাযত্ন করেন মমতা বেগম। স্থানীয় এই মহিলা নিঃসন্তান। এদিকে, উন্নত সেবা প্রদানের জন্য ওই নবজাতককে সিলেট বেবি হোমে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাওর থেকে এক নবজাতক শিশু উদ্ধার

Update Time : ০২:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২