১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্ট ক্রসিংয়ে পুলিশ-বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ, ক্রীড়া সম্পাদকসহ আটক ২০

  • Update Time : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আত্মপক্ষ সমর্থন শেষে বেগম খালেদা জিয়া আদালত থেকে ফেরার আগেই হাইকোর্ট ক্রসিংয়ে পুলিশের সঙ্গে বেএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকসহ ১৫-২০ নেতাকর্মীকে আটক করে। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা বঙ্গবাজার মোড়ে একটি মোটরসাইকাল পুড়িয়ে দেয়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে হাইকোর্ট ক্রসিংয়ে এ ঘটনা ঘটার পর সাড়ে ৩টার দিকে খালেদা জিয়া আদালত থেকে ওই রাস্তা দিয়ে বাসায় ফেরেন। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, বিকাল ৩টার দিকে হাইকোর্ট চত্বরের ভেতর থেকে ৪০-৫০ জন বিএনপির নেতাকর্মীরা জড় হয়ে একটি মিছিল বের করে। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নেতাকর্মীদের একটি অংশ বঙ্গবাজারের মোড়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ১০-১৫ মিনিট ধরে থেমে থেমে এই সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাইকোর্ট ক্রসিংয়ে পুলিশ-বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ, ক্রীড়া সম্পাদকসহ আটক ২০

Update Time : ০৬:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭