হলিয়ারপাড়া মাদ্রাসায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার ছাত্র সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। মাদরাসা অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাওলানা মুহাম্মদ মঈনুল ইসলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালপুর ফাজিল(ডিগ্রি) মাদরাসা সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ হযরত মাওলানা জ.উ.ম.আব্দুল মুনঈম মন্জলালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্ণিং বডি সভাপতি মাওলানা মোঃ ফয়জুল ইসলাম, সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল গনি সোহাগ। মাদরাসা ছাত্র সংসদের জি এস মোঃ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার, ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ নূরুল হক, আরবী প্রভাষক মাওলানা ফরিদ আহমদ, নজিপুর হযরত শাহজালাল দারুল কোরআন হাফিজিয়া মাদরাসা প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ূম মাদরাসা শিক্ষক মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, মাদরাসা শিক্ষক মাওলানা মোঃ মহিউদ্দিন এমরান, মাওলানা হুসাইন আহমদ, ছাত্র সংসদের ভিপি সৈয়দ মামুন আহমদ, ফাযিল ২য় বর্ষের ছাত্র মোঃ মুহিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলাম, আরবী প্রভাষক মাওলানা তৌফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সাইদুর রহমান মাদরাসা গভর্ণিং বডি সদস্য মোঃ আব্দুল আজাদ, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আহবাবুর রহমান সেলিম, মাদরাসা অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মোঃ আজিজুর রহমান, মীরপুর বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওঃ আব্দুল মজিদ, হাফিজ সাহাবুদ্দিন, হাজী মোঃ মনজিল মিয়া, মোঃ মনির উদ্দিন, মোঃ নুরুল হক, কারী আব্দুল খালিক।

























