১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার

  • Update Time : ০৭:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের দুই উপজেলার শীতার্তদের শীতবস্ত্র উপহার দিয়েছে সার্কেল। ১ম ধাপে শনিবার (১৯ ডিসেম্বর) নবীগঞ্জ শহরের সার্কেল প্রশিক্ষণ কেন্দ্রের ৩য় তলায় এবং ২য় ধাপে সোমবার (২১ ডিসেম্বর) সকালে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নে  ওই শীতবস্ত্র উপহার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সার্কেল প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার মোঃ সাইফুর রহমান খান, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়াসহ গন্যমান্য ব্যক্তি বর্গ। শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়ার কার্যক্রম চলমান থাকবে বলে জানান সার্কেলের কর্ণধার মোঃ সাইফুর রহমান খান। উল্লেখ্য, প্রতিবন্ধী, ছিন্নমুল, অসহায় নারী, পুরুষ, শিশুদের জন্য সার্কেল, সার্কেলের শিক্ষার্থী ও কিছু মানবিক সমাজ হিতৈষী মানুষের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরেও ‌’অসহায় শীতার্ত মানুষের জন্য মানবিক উষ্ণতা’ স্লোগানকে প্রধান্য দিয়ে শীতবস্ত্র উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে শতাধিক শীতার্তদের মধ্যে শীতবস্ত্র উপহার

Update Time : ০৭:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০