০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে রাস্তার সীমানার বিরোধে ‘চাচা’ খুন
- Update Time : ০৭:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের এ ঘটনায় নিহত জিতু মিয়া (৫০) ওই গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।
পুলিশ জানায়, রাস্তার সীমানা নিয়ে জিতু মিয়ার সঙ্গে তার ভাতিজা জিয়া উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপক্ষের রডের আঘতে জিতু মিয়া ঘটনাস্থলেই মারা যান।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ঘটনা নিশ্চিত করে জানান, রাস্তার সীমানা নিয়েই খুনের ঘটনাটি ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।





























