০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

  • Update Time : ০৯:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জে পৌর এলাকায় মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০২ জুলাই) সকালে পৌর এলাকার মাছুলিয়া থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর (৪৫) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। স্থানীয়রা জানায়, শনিবার সকালে মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে। এদিকে শুক্রবার (১ জুুলাই)  থেকে নিখোঁজ কদর আলীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি তার বলে নিশ্চিত করেন।

হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথা উদ্ধারে অভিযান চলছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২