০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে মা হত্যায় ছেলের যাবজ্জীবন

  • Update Time : ০৫:২৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় লাঠি দিয়ে আঘাত করে নিজের মাকে হত্যার দায়ে দীপু সরকার নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড দেয়া হয় তাকে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এই আদেশ প্রদান করেন হবিগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন। দন্ডপ্রাপ্ত দীপু উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি এলাকার রাজমোহন গোস্বামীর ছেলে। আদালতের মুন্সী রিপন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে দীপু তার গর্বধারিনী মা রসনা বালা সরকারের নিকট ভাত খেতে চান। ভাত না দেয়ায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন দীপু। পরবর্তীতে স্থানীয়রা আহত নারীকে স্থানীয়  হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রসনা বালা পালের।

ঘটনার পরদিন নিহতের স্বামী ও দীপুর পিতা রাজমোহন গোস্বামী ছেলেকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুলাই দীপুকে আভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন মাধবপুর থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র পাল।

মামলার দীর্ঘ ১৬ বছর পর স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় প্রদান করেছেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালেহ আহমেদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে মা হত্যায় ছেলের যাবজ্জীবন

Update Time : ০৫:২৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০