০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে পথচারীসহ নিহত ২

  • Update Time : ০১:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর বাসকে ধাক্কা দিলে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেট যাচ্ছিলো রাজা এন্ড সন্স পরিবহন নামের যাত্রীবাহী বাস। এ সময় কুমিল্লা থেকে সিলেটমুখী আদনান এন্ড আরিদা পরিবহনের অপর বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আদনান এন্ড আরিদা পরিবহনের হেলপার ও এক পথচারী। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন পথচারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনা কবলিত বাস দুটি ঘটনাস্থলেই রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে পথচারীসহ নিহত ২

Update Time : ০১:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০