হবিগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৪
- Update Time : ১২:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বাহুবলের ফয়জাবাদ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়ারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার ফজাবাদ এলাকার মৃত হরি সর্দারের ছেলে সুকসাগর (৫৫), হরিতলার আব্দুল খালেকের ছেলে সেলিম মিয়া (২৮), পূর্ব রসুলপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে আইয়ুব আলী (৪০) ও একই গ্রামের আশিদুলের ছেলে জাবিদ উল্লাহ (২৭)।
পুলিশ জানায়, উপজেলার ফয়জাবাদ এলাকার পাহাড়ি এলাকায় জুয়ার আসর বসানো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় চার জুয়ারিকে আটক করা হয়। পরে সেখান থেকে নগদ টাকা ও জুয়ার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।






















