১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কুকুরের সন্ধান চেয়ে থানায় জিডি, সন্ধানে মাঠে পুলিশ

  • Update Time : ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জে হারিয়ে যাওয়া কুকুরের সন্ধান চেয়ে থানায় এসে জিডি করেছেন মো.আবাবিল নামে এক ব্যক্তি। শুক্রবার (৫ এপ্রিল) হবিগঞ্জ সদর থানায় তিনি সাধারণ ডায়রী করেন (জিডি নং-২৪৪)। জিডির পর থেকে কুকুরের সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।

সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের বাসিন্ধা মো.আবাবিল (৩২) ভারত থেকে কয়েক মাস আগে একটি গর্ভবতী কুকুর ক্রয় করে আনেন। মাসখানেক পূর্বে কুকুরটি দু’টি বাচ্চা দেয়। গত ২ এপ্রিল হঠাৎ কুকুরটি বাচ্চাসহ হারিয়ে যায়। অনেক স্থানে খোঁজেও কুকুরগুলোকে না পেয়ে অবেশেষ তিনি হবিগঞ্জ সদর থানায় জিডি করেন।

এ ব্যপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান জানান, ‘কুকুর কিংবা মানুষ। যে কোন প্রাণী হারালে একজন সাধারণ মানুষ জিডি করতে পারেন এবং পুলিশের দায়িত্ব সেটিকে খোঁজে দেয়া। সেই মোতাবেক কুকুরগুলোর সন্ধানে আমরা কাজ করছি।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে কুকুরের সন্ধান চেয়ে থানায় জিডি, সন্ধানে মাঠে পুলিশ

Update Time : ০২:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯