০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে এক প্রেমিকার জন্য দুই বন্ধুর বিষপান, এক বন্ধুর মৃত্যু

  • Update Time : ০২:২০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রেমিকার জন্য একসাথে দুই বন্ধু বিষপান করেছেন। বিষপানে একজন নিহত ও অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

নিহত মোশাহিদ (২২) উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের আব্দুল মন্নানের ছেলে ও হাসপাতালে ভর্তি থাকা জয়নাল (২৫) নিম্বর মিয়ার ছেলে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চুনারুঘাট থানার পুলিশ নিহত মোশাহিদের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের এক মেয়েকে দুই বন্ধু দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিলেন। কিন্তু ওই মেয়ে তাদের প্রেমের ডাকে সাড়া না দেয়ায় সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে দুই বন্ধু একসাথে বিষপান করেন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মোশাহিদ মারা যান। স্বজনেরা তার লাশ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অপর বন্ধু জয়নাল আশঙ্ক্জনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে এক প্রেমিকার জন্য দুই বন্ধুর বিষপান, এক বন্ধুর মৃত্যু

Update Time : ০২:২০:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯