০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, দুই পুলিশ আহত অর্ধশত

  • Update Time : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বদরুল আলম, হবিগঞ্জ :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের দুই এসআইসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন আজমিরীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত তালুকদার ও রাসেল আহমেদ। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের জলসুখা থেকে বানিয়াচং রোডে চলাচলকারী সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন ওই এলাকার ইমান আলী এবং অপর পক্ষে লিটন মিয়া। তাদের বাড়ি পার্শ্ববর্তী হওয়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঝগড়ার সৃষ্টি হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে নারীসহ শতাধিক লোকজন আহত হন। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। এ সময় উল্লেখিত দুই এসআই আঘাতপ্রাপ্ত হন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার জানান, সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, দুই পুলিশ আহত অর্ধশত

Update Time : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯