১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

  • Update Time : ০৫:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে ৮ পুলিশ সদস্য অন্তত ৫০ জন আহত হয়েছে। আওয়ামী লীগ-বিএনপি এবং পুলিশের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোবাবর (৩০ ডিসেম্বর) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকেলে সাড়ে ৩টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় পুলিশের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ’ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়াও বিকেল আড়াইটার দিকে, শহরের কামড়াপুর, গরুর বাজার, বিকেজিসি উচ্চ বিদ্যালয়, স্টাফ কোয়ার্টার, এড়ালিয়া ও তেঘরিয়া এলাকায় পৃথকভাবে সংঘর্ষ হয়। এ সময় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

Update Time : ০৫:৪৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮