১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের ডিসি, দুই ওসি ও এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার

  • Update Time : ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), দুই ওসি ও এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত পৃথক তিনটি নির্দেশনা জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসনের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে হবিগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে সেখানে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতে বলা হয়েছে।

এছাড়া গাজীপুরের কালিগঞ্জের পুলিশ পরিদর্শক এবং চাঁদপুরের মতলব ও মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়ার জন্য বলা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জের ডিসি, দুই ওসি ও এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার

Update Time : ০৮:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩