০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক বছরে কোরঅানের হাফিজ নাঈম

  • Update Time : ০৮:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

উমর ফারুক শাবুল, হবিগঞ্জ :: হবিগঞ্জ জেলায় উল্লেখযোগ্য যে কয়েকটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে তন্মধ্যে একটি প্রতিষ্ঠান হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলা সদরের আজিমনগর এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানটি হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের অন্তর্ভূক্ত। দুইজন সুনামধন্য সুযোগ্য শিক্ষক হাফেজ মো: মাসুম বিল্লাহ ও হাফেজ আব্দুল হাই আল হাদির সার্বিক পরিচালনায় বর্তমানে ৬৭জন শিক্ষার্থী হিফজ বিভাগে অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষকদের পরিকল্পিত পাঠ ও বাস্তবায়ন, আমল-আখলাকের পাবন্দী, শিক্ষার গুণগতমান সহ সর্বোপরি একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এবারও ৫জন ছাত্র হাফিজ হয়েছেন, তারা হলেন- হাফেজ নূরুল ইসলাম নাঈম (১০), হাফেজ আব্দুল্লাহ আল মাহবুব, হাফেজ মো: নুরুজ্জামান (১৬), হাফেজ তোফাজ্জুল হক (১৫), হাফেজ মিকদাদ হোসেন তামিম। ৫জন ছাত্র হিফজ সমাপন করায় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুযোগ্য শিক্ষক হাফেজ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও হাফেজ আব্দুল হাই আল হাদির পরিচালনায় অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মাওলানা উমর ফারুক শাবুল, মাওলানা তারিফ বিন শামছ, মাওলানা শামছুল আলম সিরাজী, মাওলানা রিয়াজুল ইসলাম শাহীন, হাফেজ শামীম আহমদ, মো: ইমরান মিয়া, মো: কামরুজ্জামান, মো: ফজল মিয়া, মো: মুস্তাক মিয়া প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক বছরে কোরঅানের হাফিজ নাঈম

Update Time : ০৮:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮