০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যার পর আত্মহত্যার নাটক, ছেলেসহ গ্রেপ্তার ৪

  • Update Time : ০৭:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিএনজি চালিক অটোরিকশা চালক ফখরুল ইসলামকে (৫৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছিল খুনিরা। পরে ঘটনাটি আড়াল করতেই আত্মহত্যার নাটক সাজিয়েও ঘাতকদের শেষ রক্ষা হয়নি। এ ঘটনার জড়িত নিহতের ছেলেসহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখায়। শুক্রবার দুপুরে থানা পুলিশ সূত্র এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, নিহত অটোরিকশা চালক ফখরুল ইসলামের ছেলে উজ্জল আহমদ, সোহাগ মিয়ার ছেলে সেলিম উদ্দিন, মৃত সুনু মিয়ার ছেলে মস্তাব উদ্দিন ও বকুল মিয়ার ছেলে কবির আহমদ। বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অটোরিকশা চালক ফখরুল ইসলামকে হত্যার ঘটনায় বুধবার রাতে ৪ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ উদ্ঘাটনের জন্য আসামীদের রিমান্ডে নেওয়া হবে। নিহতের স্ত্রীসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের বোন সুফিয়া বেগমের থানায় রুজু করা হত্যা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইটাউরী গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম পরপুরুষ আসক্ত প্রকৃতির মহিলা। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সাথে ফখরুল ইসলামের ঝগড়াঝাটি হতো। এসময় ছেলে উজ্জল আহমদ মায়ের পক্ষালম্বন করতো। গত মঙ্গলবার ভোরবেলা গ্রামের সুনু মিয়ার পরিত্যক্ত বাড়ির লিচু গাছে ঝুলন্ত অবস্থায় ফখরুল ইসলামের লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী, পরকিয়া প্রেমিকরা ও ছেলে আত্মহত্যার প্রচারণা চালায়। সকালে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন সুফিয়া বেগম বুধবার রাতে নিহতের স্ত্রী দিলারা বেগম, ছেলে উজ্জল আহমদ, পরকিয়া প্রেমিক সেলিম উদ্দিন, মস্তাব উদ্দিন এবং রহমত আলীর নাম উল্লেখ ও আরো কয়েকজনকে আজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছেলেসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হত্যার পর আত্মহত্যার নাটক, ছেলেসহ গ্রেপ্তার ৪

Update Time : ০৭:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২