০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ অ্যাপোলো হাসপাতালে মাশরাফি
- Update Time : ০৭:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। শনিবার সকালে কফের সঙ্গে খানিকটা রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেখানে ফুসফুসের পরীক্ষায় অবশ্য গুরুতর কোনো সমস্যা পাওয়া যায়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘গুরুতর কিছু হয়নি মাশরাফির। সকালে কফের সঙ্গে একটু রক্ত আসাতে সতর্কতাবশতই হাসপাতালে যান মাশরাফি। ফুসফুসের একটি পরীক্ষায় খারাপ কিছু পাওয়া যায়নি। তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে না।’





























