সৎ, যোগ্য ও আদর্শ জাতী গঠনে দারুল ফালাহ অগ্রণী ভূমিকা পালন করবে : মেয়র আরিফুল হক চৌধুরী
- Update Time : ০৩:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মেধার যাথাযথ বিকাশ, প্রযুক্তিগত দক্ষতা, দেশ-বিদেশে গ্রহণযোগ্য ইসলামীক স্কলার ও আধ্যাত্মিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিলেটের জামিয়া দারুল ফালাহ। আশাকরি যোগ্য ও আদর্শ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে জামিয়া দারুল ফালাহ। শুক্রবার (২৩ ডিসেম্বর) সিলেট নগরীতে হোটেল গার্ডেন ইনে জামিয়া দারুল ফালাহ’র আয়োজিত অভিভাবক ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। জামিয়ার পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাদ্রাসার আগামীর পরিকল্পনা পেশ করেন জামিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নগরীর নাইওরপুল মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নজমুদ্দীন কাশেমী, ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, লন্ডন আল আক্বসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছাদিকুর রাহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জনাব আশরাফ হোসেন জামান, অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল কুদ্দুস হেলাল, কাওসার আহমদ টিপু, আকিকুর রাহমান, মাওলানা মনির হোসাইন, সাবেক চেয়ারম্যান এসএম আনোয়ার হোসাইন,আল আরাফাহ ব্যাংকের সিনিয়র অফিসার মাওলানা আহমদ শামসুদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শফিক উদ্দীন, বিশ্বনাথ থানা শিক্ষা অফিসার, আসহাব এন্ড কোম্পানির সত্ত্বাধিকারী জুবায়ের আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, পর্তুগাল প্রবাসী মাওলানা ইদ্রিস খান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট বদরুল আহমদ, ডাক্তার ফয়জুল হক, মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, দ্য লুমিনাস স্কুলের প্রিন্সিপাল আহমদ সাইফুর রহমান, সিলকো হোমস প্রাঃ লিঃ এর সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান, আবুল কাশেম সিদ্দিকী, সীমান্তিকের হিসাব রক্ষক তোফায়েল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, পূবালী ব্যাংক কর্মকর্তা ফয়সাল আহমদ, শাহজালাল ট্যুর এন্ড ট্রাভেলসএর সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেন রুবেল, সিলট সোসাইটির সভাপতি শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী জাহেদ আহমদ চৌধুরী, আামিন আর্ট এর সত্ত্বাধিকারী আমিনুর রহমান সহ অভিভাবক ও সুধীবৃন্দ।
সিলেট সিটি করপোরেশনের অন্তরভূক্ত মিরেরচকে বায়না কৃত ১৩৫ ডিসিমেল জমিতে ৫ বছর মেয়াদী জামিয়ার পরিকল্পনা: মসজিদ কমপ্লেক্স তৈরী, উন্মুক্ত পাঠাগার, ইমাম-মুয়াজ্জিন ট্রেনিং প্রোগ্রাম,
পৃথক (ছেলে-মেয়ে) ইসলামীক স্কুল, লাইব্রেরি, এইচএসসি সমমান মাদরাসা(পুরুষ-মহিলা), শিক্ষকদের জন্য ফেমিলি কোয়ার্টার, কম্পিউটার ল্যাব, কারিগরি প্রশিক্ষণ, সামাজিক অনুষ্ঠানের জন্য হলরুম, পৃথক (ছাত্র-ছাত্রী) খেলার মাঠ, জামিয়া ক্যান্টিন, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, কবরস্থান প্রভৃতি। বিজ্ঞপ্তি

























