সৎ ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির জন্য ছাত্র মজলিস কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে- সেক্রেটারি জেনারেল মনির হোসাইন
- Update Time : ১১:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, বাংলাদেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সমাজ এবং রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আজ জুলুম,দুর্নীতি,রাহাজানি জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। এ অবস্থা থেকে জনগন মুক্তি চায়। একটি সুশৃঙ্খল কর্মী বাহিনী গড়ে তুলার মাধ্যমে এ সমাজ পরিবর্তন করতে ইসলামী ছাত্র মজলিসের কর্মীদের আরো অগ্রণী ভুমিকা পালন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর বাছাইকৃত কর্মীদের নিয়ে আজ শুক্রবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী কর্মী শিক্ষা সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি আফজাল হোসাইন কামিলের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলাম জলিলের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা সভায় দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. আবু হাসিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সভাপতি এনামুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারী মাওলানা খায়রুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক লিটন আহমেদ জুম্মান, বায়তুলমাল ও প্রচার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, প্রকাশনা ও মাদ্রাসা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আলী, ক্যাম্পাস সম্পাদক নাজমুল ইসলাম, পাঠাগার সম্পাদক রায়হান হোসাইন। মোশাররফ আবেদীন জয়, মুহিবুর রহমান রায়হান, খালেদ আহমদ, সাজিদুর রহমান, আব্দুল মুকিত প্রমুখ। বিজ্ঞপ্তি





























