স্বামীর হাতে স্ত্রী খুন
- Update Time : ০১:৫৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: নিজ বাড়িতে প্রকাশ্যে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে পাষন্ড স্বামী আব্দুল হান্নান (৬২)। নিহতের নাম সৈয়দা হেমী বেগম (৫৫)। সে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের আব্দুল হান্নান এর স্ত্রী। জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামের আব্দুল হান্নান (৬২) কোন এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে এসে ঘরের আসবাবপত্র ভাঙ্গা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে স্ত্রীকে দা দিয়ে কুপাতে থাকেন। এসময় স্ত্রীর আর্ত চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। তখন উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় হেমী বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দারালো দায়ের কুপে জখম হওয়ায় অতিরিক্ত রক্তকরনে তার মৃত্যু হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের ব্যবস্থা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পরিবারে সর্বত্রই পারিবারিক কলহ লেগে থাকতো। ঘটনার পর ঘাতক আব্দুল হান্নান পলাতক রয়েছেন।
ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন, পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী নিহত হয়েছেন।





























