রাবেয়া খাতুন (২৭) নামের এক সুন্দরী গৃহিনী দুটি অবুঝ শিশুকে রেখে স্বামীর বন্ধুর সাথে অজানার উদ্দেশে পাড়ি দিয়েছেন। ২১ শে এপ্রিল শুক্রবার দুপুরে সে নিখোঁজ হয়।
রাবেয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের দক্ষিণ এলাকার একটি কলোনীর বাসিন্দা আব্দুল মালেকের স্ত্রী ও ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম ফরিদপুর নয়াবাজার সংলগ্ন এলাকার ছিদ্দিক আলীর কন্যা। আব্দুল মালেকের মূলবাড়ি হবিগঞ্জ উপজেলার মাধবপুর থানার সাহেব নগর গ্রামে।
জানা যায়, দিনমজুর আব্দুল মালেকের সাথে কাজের সুত্র ধরে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় বসবাসকারী ময়মনসিংহ জেলার মুন্না নামক যুবকের পরিচয় হয়। পরিচয় থেকে জানাশোনা। পরবর্তীতে তাদের সর্ম্পক বন্ধুতে গড়ায়। বন্ধুত্বের অজুহাতে মুন্না প্রায় সময় আব্দুল মালেকের বাসায় আসা যাওয়া করতো। ২১ শে এপ্রিল শুক্রবার সকালে আব্দুল মালেক রাবেয়াকে বাসায় রেখে কাজের প্রয়োজনে বাহিরে চলে যান। দুপুরবেলা আব্দুল মালেক বাসায় ফিরে দুই শিশু সন্তান ইমন (৮) এবং ইমা (৬) দেখতে পেলেও রাবেয়াকে বাসায় না পেয়ে আশপাশের বাড়ি ও আত্মীয়-স্বজনের বাসাবাড়িতে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি।
আব্দুল মালেক স্ত্রী রাবেয়ার মোবাইলফোন বন্ধ পেলেও মুন্নার মোবাইলফোনে কল দিলে মুন্না ফোন রিসিভ করে জানায়- “ফোন দিয়ে কোন লাভ হবে না, আমরা সিলেট শহরের উদ্দেশে রওয়ানা দিয়েছি”, এ কথা বলে ফোন বন্ধ করে ফেলে মুন্না। অজানার উদ্দেশে যাওয়ার বেলা রাবেয়া বাসা থেকে দামী শাড়িকাপড়, নগদ টাকা, আইডি কার্ডসহ ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গেঁ নিয়ে চলে যায়। নিখোঁজ রাবেয়া ৬ মাসের অন্তঃসত্তা।
মা’কে না পেয়ে অবুঝ দুটি শিশুর কান্না থামছে না। এ ব্যাপারে আব্দুল মালেক ওইদিন রাতেই ফেঞ্চুগঞ্জ থানায় ঘটনার বিবরণ জানিয়ে জিডি এন্ট্রি করেছেন।
০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামীর বন্ধুর হাত ধরে ২ সন্তানের জননী উধাও!
- Update Time : ০১:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে





























