০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তি নিয়ে দিনশেষ টাইগারদের
- Update Time : ০৫:৫৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ব্যাটিংয়ে নেমে বেশ কিছুক্ষণ ব্যাট করে গেলেও শেষ পর্যন্ত নাঈম ইসলামের পঞ্চম শিকার হন আসিথা। ২৭ বলে ১ রান করে বোল্ড হন তিনি। ডাবল সেঞ্চুরির আশায় একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না ম্যাথিউসের। নাঈমের স্পিন ঘূর্ণিতে ডাবলের এক রান আগেই সাকিবের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৩৯৭ বলে ১৯৯ রান করে বিদায় নেন এই ব্যাটার। ৩৯৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশের হয়ে ১০৫ রান খরচায় একাই ৬ উইকেট শিকার করেন নাঈম। এটিই টেস্টে তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া ৩৯ রান দিয়ে তিন উইকেট তুলে নেন সাকিব আল হাসান। একটি উইকেট পান তাইজুল ইসলাম।


























