০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক

  • Update Time : ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন আলেমরা। সোমবার রাত সোয়া ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বৈঠক হয়। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ভারপ্রাপ্ত সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেন।

বৈঠকে আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু গহরপুরী।

উল্লেখ্য, ঢাকায় ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামের নেতাসহ কওমি আলেমরা বিরোধিতা করে আসছেন। এর মধ্যে গত ৪ ডিসেম্বর রাতের কোনো এক সময় কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলা হয়।

ভাস্কর্য ইস্যুতে ৫ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলেমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি নিরসনে পাঁচটি প্রস্তাব দেন। সার্বিক বিষয় নিয়ে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার অনুমতি চান। এই প্রেক্ষাপটে আলেমদের সাথে সরকারের পক্ষ থেকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলেমদের বৈঠক

Update Time : ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০