স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর দিনভর গণসংযোগ
- Update Time : ১১:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আজ শুক্রবার সিলেটের জকিগঞ্জের বিভিন্নস্থানে দিনভর ব্যাপক গণসংযোগ, মিছিল ও পথসভা করেন। শুক্রবার সকালে জকিগঞ্জ সদর ইউনিয়নের রহিমখারচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বৈঠকে রহিমখারচক-হুসনাবাদ এলাকার ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন। পরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে গণসংযোগ করেন। নামাজের পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জুমার নামাজের পর জকিগঞ্জ পৌরশহরে কর্মীসমর্থকদের নিয়ে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিভিন্ন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারন সম্পাদক মাওলানা ফদলুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, পাঠাগার সম্পাদক মাও. নজমুল ইসলাম, সিলেট জেলা তালামীযের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি এহসান মুহাম্মদ শামীম, বর্তমান সভাপতি আলীম উদ্দীন, পৌর আল-ইসলাহ নেতা আব্দুল্লাহ আল-সোহেল প্রমুখ।



















