১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী মাহজাবিন মালিহা
- Update Time : ০২:৫০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে বিদ্যালয় স্টুডেন্ট কাউন্সিল নিবাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের (ভোটার) উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোট প্রদানে সবগুলো প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থী-ভোটারদের দীর্ঘ লাইন। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয়, চতুথ ও ৫ম শ্রেনী ক্লাসে কমপক্ষে ১টি করে মোট ৮টি পদের জন্য শিক্ষার্থীরা সরাসরি প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে ফল ঘোষণা করা হয়। প্রতিটি শ্রেণী থেকে একজনকে নির্বাচিত করে ভোটাররা। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করছে।নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই প্রিজাইডিং, পোলিং কর্মকর্তা এবং নিরাপত্তার কাজে পুলিশ ও আনসার সদস্য নিয়োগ করা হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে সাতজন প্রার্থী জয়ী করা হয়েছেন। তারা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়ণসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে বলে প্রধান শিক্ষক মাওলানা সামছুল ইসলাম ও সহকারি শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগম জানান। ৪৭ নং আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে তৃতীয় শ্রেণি থেকে, চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।তাদের মধ্যে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তৃতীয় শ্রেনীর ছাত্রী মাহজাবিন মালিহা বলেন, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীরা তাদের ভোট দিয়ে তাকে জয়ী করায় শিক্ষক শিক্ষিকা সহপাটি ও সিনিয়র ভাই বোনদের কাছে চিরঋনি ও সকল অভিনন্দন । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুমা রানীদে ও খলিলুর রহমান বলেন, এ বছর নির্বাচনে শিক্ষার্থী ছাড়াও অভিভাবকদের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ৪৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে নির্বাচনে বিজষী হয়েছেন মাহি আলম তামিম । এ বিদ্যালয় থেকে প্রথম হয়েছেন তৃতীয় এক নম্বার ছাত্রী মাহজাবিন মালিহা । সে ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি ও তার মা সিনিয়র শিক্ষিকা সৈয়দা ফাতেমা বেগমের কন্যা ।





























