১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীকে ধর্ষণ, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • Update Time : ১২:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোট :: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বারহাল ছাত্র পরিষদ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে শাহগলী বাসস্ট্যান্ডে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বারহাল ডিগ্রি কলেজের গভার্নিং বডির সভাপতি ফয়জুল হক চৌধুরী, শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খান, বিএনপি নেতা তোফায়েল আহমেদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, বুরহান উদ্দিন রনি, সাদিক আহমেদ তাপাদার, সাইফুর রহমান, সাফায়েত রশিদ চৌধুরী, সুলেমান আহমেদ, শাহীন আহমেদ ও তাহসিন আহমদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ সময় মামলার মূল অভিযুক্তকে চার্জশিট থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে এফআইআরে তার নাম অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুল ছাত্রীকে ধর্ষণ, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

Update Time : ১২:১৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫