০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

  • Update Time : ০২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সপ্তম শ্রেণির এক ছাত্রী পাশবিকতার শিকার হওয়ার সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেটের ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর সোমবার ভোরে থানা পুলিশ ধর্ষক জীবন আহমদকে (১৮) গ্রেফতার করে। ধর্ষক জীবন আহমদ উপজেলার সাদিপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের এমলাক আহমদের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, পাশবিকতার শিকার স্কুল ছাত্রীর পিতা-মাতা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সে সুযোগে ১১ এপ্রিল গভীর রাতে বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক কয়েক দফা ধর্ষণ করে জীবন আহমদ। ওই ছাত্রী পরে তার আপন ফুফুকে ঘটনাটি জানালে বিষয়টি পরিবারসহ প্রতিবেশীর মধ্যে জানাজানি হয়। পাশবিকতার শিকার ছাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা পরবর্তীতে সোমবার (১৪ এপ্রিল) ওসমানীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ধর্ষক জীবন আহমদকে গ্রেফতার করেন। এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, এই ঘটনায় জীবন আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।বাদীর দেয়া মেডিকেল রিপোর্ট ছাড়া পুলিশের কাছে ধর্ষণের কোন আলামত সংগ্রহে নেই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

Update Time : ০২:১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫