০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলছাত্রী কে উত্যাক্ত করায় বখাটে আটক
- Update Time : ০৩:২২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: স্কুল ছাত্রীকে উক্ত্যাক্ত করার মামলার প্রধান আসামী কে আটক করেছে পুলিশ হবিগঞ্জের মাধবপুরে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোরে পুলিশ উপজেলার ছাতিয়াইন থেকে বখাটে কৃষ্ণ সরকার (১৯) কে গ্রেফতার করে। সে উপজেলার বহরা ইউনিয়নের লাল মোহন সরকারের ছেলে। থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, সুন্দাদিল গ্রামের সমরিত বণিকের মেয়ে দশম শ্রেণীর ছাত্রীকে কৃষ্ণ বণিক সহ কয়েকজন উত্যাক্ত করত।
এই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে কৃষ্ণ বণিক সহ কয়েকজন কে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় কৃষ্ণ বণিক কে আটক করা হয়।




























