১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

  • Update Time : ০১:০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় র‌্যাব বাদল মিয়া (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে। সোমবার (৮ ডিসেম্বর) গ্রেফতারকৃত বাদলকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। অভিযানে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে র‌্যাব। এরআগে রবিবার (৭ ডিসেম্বর) রাতে র‌্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মাধবপুর থানাধীন ৭নং জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধারের পাশাপাশি অপহরণ ও ধর্ষণ মামলার আসামী বাদলকে গ্রেফতার করে। সে মাধবপুর থানার কবিলপুর গ্রামের মিছির আলীর ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব। র‌্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে ভিকটিমকে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো বাদলসহ অন্যরা। ভিকটিম বিষয়টি তার পিতাকে জানালে তিনি এ বিষয়ে বাদলকে জিজ্ঞাসা করলে সে তার সাথে বাকবিতন্ডায় জড়ানোর পাশাপাশি তার স্কুল পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এরই জের ধরে গত ১৩ নভেম্বর স্কুলছাত্রী বাসা থেকে বের হয়ে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্য অলিপুর এলাকার একটি সুপার শপের সামনে যাওয়া মাত্রই বাদলসহ অজ্ঞাতনামা আরও ২জন ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে নিয়ে দ্রুত চলে যায়। স্কুলছাত্রীকে খোঁজে না পেয়ে পিতা বাদী হয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় গত ২৯ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

Update Time : ০১:০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫