১২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে বাস উল্টে নিহত ওমরাহ যাত্রীদের ৮ জন বাংলাদেশি
- Update Time : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিহত ২০ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। মঙ্গলবার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।
























