সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়ার মৃত্যুতে সৈয়দপুরে শোক সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ ছাবির মৃত্যুতে বুধবার (২৩ ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল কাশেম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মাশূক ইবনে আনিস, সৈয়দপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজি সৈয়দ মদচ্ছির আলী মাজন, সৈয়দপুর দারুল হাদীস বালিকা মাদ্রাসার মুহতামীম মাওলানা সৈয়দ আবু আলী, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা ড. সৈয়দ রেজওয়ান আহমদ, শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সাবেক পরিচালক সৈয়দ ওবায়দুল হক মছনু, জগন্নাথপুর আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলী, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সদস্য ডাক্তার সৈয়দ নূরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ সালেহ আহমদ ছোট মিয়া, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সৈয়দ ময়নূল ইসলাম, হবিবপুর আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবাননূর, ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়া, সাবেক ইউপি সদস্য মাওলানা সৈয়দ মুনসিফ আলী, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরী, সাবেক ইউপি সদস্য সৈয়দ মরতুজ আলী, বিএনপি নেতা হাফিজ সৈয়দ আব্দুল কবির খছুর, সমাজসেবক সৈয়দ মফজ্জুল হোসেন, সৈয়দপুর দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার সৈয়দ খায়রুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সাবেক পরিচালক সৈয়দ শেফুল আমীন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কবি সৈয়দ আজমল হোসেন, সমাজসেবক, শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, মরহুম সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়ার বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ কামরান আহমদ, মাওলানা সৈয়দ মুসান্না, বিএনপি নেতা সৈয়দ খায়রুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক সৈয়দ আকবর আলী, মাদ্রাসার সাবেক ছাত্র, যুবলীগ নেতা সৈয়দ সাইদুল হক, আবিদ মল্লিক প্রমূখ। সভা শেষে মরহুম সৈয়দ সাব্বির আহমদ ছাবির মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আলী আহমদ।





























