সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে
- Update Time : ১১:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রাচীনতম দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদরাসার ১৪৪১-১৪৪২ হিজরী মোতাবেক ২০২০-২০২১ ঈসায়ী শিক্ষাবর্ষে স্বাস্থ্যবিধি মেনে ভর্তি কার্যক্রম চলছে।
মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক নতুন-পুরাতন সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ১৫ জুন ২০২০ ইংরেজির পূর্বে কোনো ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবেনা। তবে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলো সম্পাদনের লক্ষে সোমবার ৮ শাওয়াল ১৪৪১ হিজরী মোতাবেক ১জুন ২০২০ ইংরেজি হতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
ভর্তি কার্যক্রম ও নিয়মাবলি:
১. সকাল ১১টা হতে বেলা ১টা পর্যন্ত অনলাইনে ভর্তি হতে পারবে, এজন্য উল্লেখিত শিক্ষকগনের সাথে যোগাযোগ করা জরুরি।
২. জামেয়ার অভ্যন্তরীণ কার্যক্রম ও আবাসিক ব্যবস্থাপনা আগামী ১৫ জুন পর্যন্ত চালু করা হচ্ছে না।
৩. পুরাতন ছাত্রদের ভর্তিকার্যক্রম জামিয়ার বিগত ২য় সাময়িক পরীক্ষার ফলাফল এর উপর নির্ভর করবে।
৪. নতুন ছাত্ররা পূর্ববর্তী মারকাযী ইমতিহানের ফলাফল এর ভিত্তিতে ভর্তি হবে।
৫. পরিস্থিতি স্বাভাবিক হলে মাদরাসা খোলার তারিখ জানিয়ে দেয়া হবে।
নির্দেশনায়: হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম (মুহতামিম), মোবাইল 01724381027, মাওলানা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক (শিক্ষাসচিব), মোবাইল 01718401281 ।
যোগাযোগ: মাওলানা আমিনুল ইসলাম রাজু, মোবাইল ০১৭৪০২৮৬২৫১ (বিকাশ)।
হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মোবাইল ০১৭৩৭৮০১৩০১।
মাওলানা সৈয়দ আবিদ আহমদ, মোবাইল ০১৭৩৮১১৬৯০৪।
মাওলানা মুহাম্মদ আখতার হোসাইন
মোবাইল : ০১৭১৯৫৭৬৫৮৬ (বিকাশ)।





























