সৈয়দপুর সৈয়দ শাহ শামসুদ্দিন বালিকা মাদরাসার ৩২তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
- Update Time : ০৭:০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দ শাহ শামসুদ্দিন (র.) ইসলামিয়া হাফিজিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার ৩২ তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০ জানুয়ারি বুধবার সৈয়দপুর হালিচারা মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন সৈয়দপুরের সর্বজন শ্রদ্ধেয় আলেম জামেয়া হোসাইনিয়া হাফিজিয়া দারুল হাদিস মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম ও সৈয়দপুর শামছিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ আবু আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার শিক্ষক মাওলানা কারি শেখ বেলাল আহমদ।৩২ তম বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন মাদরাসার মুতাওয়াল্লি কবি ও গবেষক সৈয়দ মুমিন আহমদ মবনু।
মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান ও মাওলানা শামসুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস হযরত মাওলানা হাফিজ মনসুরুল হাসান রায়পুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মুফাস্সিরে কোরআন হয়রত মাওলানা মুফতি নাইমুল হাসান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, শায়খুল হাদিস হযরত মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, সিলেট বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা কারি মুখতার আহমদ, মুফতি মাওলানা সৈয়দ নুমান আহমদ, মুফাস্সিরে কোরআন মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া ঢাকা, সিলেট জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুরুল হক, সিলেট মাদানিয়া জামে মসজিদের খতিব মাওলানা আফতাবুজ্জামান হেলাল প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দপুর ফাজিল মাদরাসার প্রিন্সিপাল ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী প্রমূখ।
করোনা আক্রান্ত পৃথিবীর মানুষদের, বিশেষ করে বৃটেন প্রবাসীদের হেফাজতের জন্য আখেরী মোনাজাত করেন সাতকানিয়ার পির সাহেব আল্লামা লোকমান নদভী।





























