০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল হাসান নির্বাচিত
- Update Time : ০৭:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যালেট পেপার’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৫৬৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান মুকিত চশমা প্রতীকে ৪৩৯৮ ভোট পেয়েছেন। এদিকে আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মী সহ দেশ-বিদেশের বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























