০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর মনোনয়নপত্র দাখিল

  • Update Time : ০৪:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

hdr

ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা তাদের বিপুল সংখ্যক সমর্থক ও কর্মীদের নিয়ে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ও রিটার্নিং অফিসার গোলাম সারোয়ারের কাছে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ মকসুদ মিয়া কোরেশী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান পদপ্রার্থী মকসুদ মিয়ার সাথে বিপুল সংখ্যক কর্মী- সমর্থকরা ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশী বলেন, এলাকার শিক্ষা- চিকিৎসা, রাস্তাঘাটসহ অসহায় মানুষের সার্বিক উন্নয়নে কাজ করতে আমি প্রার্থী হয়েছি। উন্নয়নের সার্থে এলাকার মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী। তিনি সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশীর মনোনয়নপত্র দাখিল

Update Time : ০৪:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১