০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সামসুদ্দিন কামালীকে বিভিন্ন মহলের অভিনন্দন
- Update Time : ০২:১৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহারপাড়া গ্রামের জনপ্রিয় সফল ইউপি সদস্য মোঃ সামসুদ্দিন কামালী। এদিকে ইউপি সদস্য সামসুদ্দিন কামালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীসহ দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।





























