০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে এক সন্তানের জননীর আত্মহত্যা
- Update Time : ০৬:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের আলী হোসেনের স্ত্রী এক সন্তানের জননী সাবিনা বেগম (২৩) আজ শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে বাড়ির রান্নাঘরে রশি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন গৃহবধুর ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেন। জগন্নাথপুর থানার এসআই আব্দুস ছত্তার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না দতন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।




























