স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের মুরাদাবাদ গ্রামের অটোরিকশা চালক আনোয়ার হোসেন আনা মিয়ার নিজ মালিকানাধীন একটি অটোরিকশা (যার নং সুনামগঞ্জ ১১-১৪৩২) কে বা কারা রাতের আধারে জ্বালিয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্থের শিকার আনোয়ার হোসেন আনা মিয়া জানান, রাত ১২ টায় দিকে আমি গাড়িটি আমার বসতভিটার রেখে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ি। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে ঘুম থেকে উঠেছে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালান। ততক্ষনে গাড়িটি সর্ম্পূন পুড়ে গেছে। সংসার যোগানের একমাত্র অবলম্বন এই গাড়িটি পুড়ে যাওয়ায় চোখে সর্ষে ফুল দেখছেন তিনি । তিনি জানান শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।





























