সৈয়দপুর যুব পরিষদ ইউকের সভাপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা প্রদান
- Update Time : ১১:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা প্রদান। অার্থ মানবতার সেবায় উজ্জীবিত একঝাঁক যুব সমাজের সমন্বয়ে কর্মময় তৎপরতায় সু-প্রতিষ্ঠিত জনপ্রিয় সৈয়দপুর যুব পরিষদ ইউকের সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ মাহমুদ হোসেনের সম্মানে বুধবার ৬ (ফেব্রুয়ারি) জগন্নাথপুর সমাজিক ঐক্য পরিষদের উদ্যােগে এক সংবর্ধনা প্রদান করা হয়। কবি ও কলামিস্ট হাকিম মাওলানা সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মাওলানা সৈয়দ অামিরুল ইসলাম। বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন অাহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শিক্ষানুরাগী সৈয়দ তৈরিছ অাহমদ, সমাজকর্মী কাজল মিয়া, সমাজকর্মী বদরুল অালম, মাওলানা শামীম অাহমদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার প্রচার সম্পাদক অাখতার অালম সিপার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অালোকিত সমাজ কল্যাল সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল ইসলাম, মাওলানা সুলাইমান অাহমদ, সমাজকর্মী সৈয়দ হেলাল অাহমদ, সাধারণ পাঠাগার সৈয়দপুরের সদস্য হাফিজ সৈয়দ নাঈম অাহমদ, কামরুল ইসলাম, জাবির অাহমদ, দিলওয়ার হোসেন, অালী হোসেন প্রমূখ।





























