০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর বাজারে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- Update Time : ১২:২১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ জুলাই) উপজেলার সৈয়দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ-এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ব্যবহার না করায় মোট ৭ জনকে ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।




























