১০:১১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুর বাজারে চাদাবাজি!
- Update Time : ০৮:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধাপর সিলেট থেকে এক যুবক হাতি নিয়ে বাজারের ছোট-বড় দোকানে চাদা তুলতে শুরু করে। এসময় হাতি দেখতে বাজারে মানুষের ভীড় জমে উঠে।

সিলেট থেকে নিয়ে অাসা যুবকের হাতির চাদাবাজির কারনে বাজারের ব্যবসায়িদের মালামাল ক্রয়-বিক্রির নানান সমস্যা সৃষ্টি হয়েছে বলে বাজারের অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন।
অনেকে জানান, কয়েক মাস পর পর এক যুবক সিলেট থেকে একটা হাতি নিয়ে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারের দোকানে দোকানে চাদাবাজি শুরু করে। দোকানীরা হাতির ভয়ে দশ টাকা থেকে শুরু করে ৫০/১০০ টাকা পর্যন্ত দিয়েছেন।
এছাড়াও, উপজেলার ভবের বাজার টু সৈয়দপুর বাজার সড়কেও রিক্সা থেকে শুরু করে বিভিন্ন গাড়ি অাটকে যাত্রীদের কাছথেকে ওই যুবক হাতি দিয়ে চাদা অাদায় করেছে বলে এমন অভিযোগ করছেন ভুক্তভোগীরা।





























