০৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সৈয়দপুর পিপলস কেয়ার ফাউন্ডেশনের পক্ষথেকে মঙ্গলবার সৈয়দপুর বাজারে ইফতার সামগ্রী বিতরণ
- Update Time : ১১:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর পিপলস কেয়ার ফাউন্ডেশনের পক্ষথেকে আগামিকাল মঙ্গলবার ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
সংগঠনের কর্মী সৈয়দ সাইফ আহমদ জগন্নাথপুর পত্রিকাকে জানান, করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে, ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায়- দরিদ্রদের মাঝে সৈয়দপুর পিপলস কেয়ার ফাউন্ডেশনের পক্ষথেকে ২৫ রমজান মঙ্গলবার সৈয়দপুর বাজারে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
সৈয়দপুর পিপলস কেয়ার ফাউন্ডেশনের কর্মী সৈয়দ সাইফ আহমদ আরো জানান, গ্রামের অসহায়- দরিদ্রদের সেবায় তাদের এ সংগঠন এলাকার ছাত্রদের সমন্বয়ে নতুন আত্মপ্রকাশ করেছে। সুধীজনদের আন্তরিকতা, সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আজকের তরুণ প্রজন্ম আমরা এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখি।





























