১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ঘরে ঘরে লন্ডনীর গ্রাম সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ২৭ জনের কৃতিত্ব

  • Update Time : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকু্ব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে ঘরে ঘরে লন্ডনীর গ্রাম হিসেবে দেশে বিদেশে সুপরিচিত সৈয়দপুর। গ্রামের প্রাচীনতম স্বনামধন্য স্কুল সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে সর্বমোট ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে মোট ২৭ জন উত্তীর্ণ হয়েছেন। অকৃতকার্য হয়েছেন ৩৪ জন। এবার এসএসসি পরীক্ষায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে সর্বনিম্ন ফলাফল করেছে পাশের হার ৪৪.২৬। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার তিনি তাহার শিক্ষকবৃন্দ নিয়ে সর্বোচ্চ চেষ্ঠা করেছেন বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রাখতে।

উল্লেখ যে, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার। এবং একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়। ইতিপূর্বে উপজেলা পর্যায়ে জগন্নাথপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় শ্রেষ্ট মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিল।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ঘরে ঘরে লন্ডনীর গ্রাম সৈয়দপুরে এসএসসি পরীক্ষায় ২৭ জনের কৃতিত্ব

Update Time : ১১:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০