সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের ছাত্রদের মিলন মেলা
- Update Time : ০৫:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হাজার বছরের জনপদ, ঐতিহ্যবাহী সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের ছাত্রদেরকে নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ১০ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহাম পঞ্চখানা রেষ্টুরেন্টে দীর্ঘ ২৩ বছর পর একে অপরের সাথে একসাথে মিলিত হতে পেরে আনন্দে আবেগে আপ্লুত হয়ে পরেন। একে অপরের সুখ দুঃখের খবর নেন। আলাপ আলোচনা গান-বাজনা বিভিন্ন প্রকারের খাবার দাবার ও চা পানের সাঁথে তুমুল আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানটি।
ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে ছুটে আসা বন্ধুদের ধন্যবাদ জানান আয়োজক মোঃ জহিরুল হক লিটন ও আব্দুল আউয়াল লালা। লন্ডন থেকে আসেন ছড়াকার সৈয়দ হিলাল সাইফ, সৈয়দ আমির হামজা, সৈয়দ বেলাল আহমদ, সৈয়দ শোয়াইব আহমদ, আক্তারুজ্জামান লিটন। লিডস শহর থেকে আসেন মোঃ শাহ আজম কোরেশী, মোঃ মইনুল ইসলাম ও মোঃ সাইদুর। নিউক্যাসেল থেকে সৈয়দ কাওসার। সান্ডারল্যান্ড থেকে মল্লিক শাহীন আহমদ, সৈয়দ ফয়জুল ইসলাম, মোঃ আলমগীর, পোর্টসমাউথ থেকে আব্দুল মুমিত নিজাম। কিডিমিনিস্টার থেকে ব্যাবসায়ী ওলি আহমদ রুনু। বার্মিংহাম সৈয়দ মুহিবুর রহমান, মোঃ জজাকারিয়া, সৈয়দ মিশকাত আহমদ ও ক্যাম্ব্রিজ থেকে মোঃ জুয়েল।
উপস্থিত সকলেই প্রতিবছর এই ধরনের আয়োজন করার জন্য ভবিষ্যতে আরো উদ্যোগ নেওয়ার আহবান জনান। সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সর্বস্হরের ছাত্র-ছাত্রীদের নিয়ে ভবিষ্যতে ব্যাপক আকারে একটি রিইউনিয়ন করা যায় কী না, ৯৪ ব্যাচের সকলেই খুব গুরুত্বের সহিত আলাপ আলোচনায় উদ্যোগের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি



















