সৈয়দপুরে ৯০০ পিস কোরবানির পশুর চামড়া গর্ত করে মাটির নিছে
- Update Time : ০২:০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ আগস্ট ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবশেষে বেপারী না অাসার কারণে ৯০০ পিস কোরবানির পশুর চামড়া গর্ত করে মাটির নিছে চাপা দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার সৈয়দপুর হোসাইনিয়া হাফিজিয়া আরাবিয়া দারুল হাদিস মাদ্রাসার কর্তৃপক্ষ রোজের কামলা দিয়ে ঈদুল আযহার (ঈদের দিন) সৈয়দপুর গ্রামের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে জমা করেছিলেন নিলামে বিক্রি করার জন্য। প্রতি বছরের ন্যায় এবারও সন্ধাপর গ্রামবাসী সহ অাশ পাশ গ্রামের লোকজন কোরবানির পশুর চামড়া নিলাম (চামড়া ডাকে) উপস্থিত হন মাদ্রাসায়। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে এবার কোরবানীর পশুর চামড়া ক্রয়ের কোন বেপারি না অাসার কারণে পরের দিন মঙ্গলবার (১৩ অাগস্ট) বিকেলে মাদ্রাসা কর্তৃপক্ষ গ্রামের বিশিষ্টজনদের সাথে মতামত করে, মাদ্রাসার সামনে পূর্বদিকে কোরবানীর পশুর প্রায় ৮০০ পিস গরুর চামড়া ও ১০০ পিস ছাগলের চামড়া মাটি চাপা দেন।
জানাগেছে, কোরবানিদাতারা মাদ্রাসার উন্নয়ন এতিম (ফান্ট) তহবিলে চামড়ার কিছু অংশ দান করেন। প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশুর প্রায় ৮০০ পিস গরুর চামড়া ও ১০০ পিস ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছিল। চামড়া ক্রয় করতে কোন ক্রেতা না অাসার কারণে অবশেষে চামড়াগুলো গর্ত করে মাটির নিছে চাপা দেওয়া হয়।





























