সৈয়দপুরে প্রবাসিদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে ১৪ লক্ষ টাকার ঈদের গিফট প্রদান
- Update Time : ০৭:৩১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসি অধ্যুষিত জগন্নাথপুরে শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যুক্তরাজ্য প্রবাসিদের পক্ষ থেকে ঈদের গিফট হিসেবে নগদ ১৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। উপজেলার সৈয়দপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে গ্রামের প্রবাসিদের পক্ষ থেকে ঈদের গিফট হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে প্রায় তিনশতাধিক পরিবারে ১৪ লক্ষ টাকার আর্থিক অনুদান শুক্রবার (৯ জুলাই) সৈয়দপুর দরগাহ জামে মসজিদে বাদ জুম্মা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদের গিফট হিসেবে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আ.লীগের সাধধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবুল হাসান, সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম, সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী সৈয়দ মতছির আলী মাজন, সিলেট শামিমাবাদ মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, সৈয়দপুর দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস আল্লামা সৈয়দ আব্দুর রাজ্জাক শায়খে সৈয়দপুরী, যুক্তরাজ্য প্রবাসি সৈয়দ নুরুল ইসলাম দুলু, গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী সৈয়দ আব্দুর রকিব, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ শেফুল আমিনসহ গ্রামের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ উপস্থিত ছিলেন।



























